চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে 'বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর'-এর ব্যানারে এই মিছিল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছে।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতের ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সামদামী জনির ছবি দেখা গেছে। ব্যানারে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল। মিছিলটি আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে সেখানে জড়ো হয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
একই দিন নগরীর ষোলশহর এলাকাতেও যুবলীগের নেতা-কর্মীরা আরেকটি মিছিল বের করেন। সেই মিছিলের ব্যানারে শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের নাম দেখা গেছে।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় অনুষ্ঠিত মিছিল দুটির ভিডিও ফুটেজ দেখে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন