নজর বিডি

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা বাদল আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বহিষ্কৃত কর্মচারী ও স্থানীয় যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শুক্রবার রাতে স্থানীয় আমবটতলা বাজারে বাদল, আরশাদ আলীসহ বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সূত্রে এই সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধাওয়া করে যুবলীগ নেতা বাদলকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা সুকৌশলে পালিয়ে যায়। পরে আটক বাদলকে কড়া নিরাপত্তায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান:

"ঘটনাটি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। বর্তমানে বদিউজ্জামান বাদলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

পলাতক অন্যান্য সহযোগীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ বদিউজ্জামান বাদল, যবিপ্রবি, যুবলীগ নেতা আটক, যশোর নিউজ, আমবটতলা বাজার, কোতোয়ালি থানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন-শৃঙ্খলা Badiuzzaman Badal, JUST, Jubo League Leader Arrested, Jessore News, Ambottala Bazar, Kotwali Thana, Jashore University of Science and Technology, Law and Order

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা বাদল আটক

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বহিষ্কৃত কর্মচারী ও স্থানীয় যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শুক্রবার রাতে স্থানীয় আমবটতলা বাজারে বাদল, আরশাদ আলীসহ বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সূত্রে এই সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপস্থিত এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধাওয়া করে যুবলীগ নেতা বাদলকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা সুকৌশলে পালিয়ে যায়। পরে আটক বাদলকে কড়া নিরাপত্তায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে যশোরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান:

"ঘটনাটি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। বর্তমানে বদিউজ্জামান বাদলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

পলাতক অন্যান্য সহযোগীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত