বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশজুড়ে অধিক হারে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার পেছনে অপরিকল্পিত পরিবেশ ধ্বংসকে দায়ী করে সংগঠনটি জলবায়ু তহবিলের অর্থ লুটপাটের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ভাটারাস্থ ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত মাসিক সভা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বক্তব্যে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তোলেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন:
"জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর শত শত বিলিয়ন ডলার পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এই অর্থ আসলে কোথায় যায়? এই অর্থের কোনো হিসেব দেশবাসী আদৌ জানে কি? এই অর্থও দুর্নীতি ও লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।"
তিনি আরও যোগ করেন, বর্তমান তীব্র তাপদাহ থেকে জনজীবন রক্ষা এবং জন ও পরিবেশবান্ধব আবহাওয়া নিশ্চিত করতে হলে সরকারকে যুগোপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বস্তরে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন সচল রেখে কখনোই জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে তিনি হুঁশিয়ারি দেন।
উক্ত আলোচনা ও মাসিক সভায় পরিবেশের বিপর্যয় রোধে সাংগঠনিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ্ব আলাউদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
বিষয় : নজরবিডি সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেখ ফজলে বারী মাসউদ, বিশ্ব পরিবেশ দিবস, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, ঢাকা মহানগর উত্তর, পরিবেশ তহবিল, দুর্নীতি ও পাচার, ভাটারা নিউজ, ঢাকা রাজনীতি Islami Andolan Bangladesh, Sheikh Fazle Bari Masood, World Environment Day, Climate Change, Tree Plantation, Dhaka Metropolitan North, Climate Fund, Corruption and Money Laundering, Vatara News, Dhaka Politics

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশজুড়ে অধিক হারে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হওয়ার পেছনে অপরিকল্পিত পরিবেশ ধ্বংসকে দায়ী করে সংগঠনটি জলবায়ু তহবিলের অর্থ লুটপাটের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ভাটারাস্থ ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত মাসিক সভা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বক্তব্যে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তোলেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন:
"জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর শত শত বিলিয়ন ডলার পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এই অর্থ আসলে কোথায় যায়? এই অর্থের কোনো হিসেব দেশবাসী আদৌ জানে কি? এই অর্থও দুর্নীতি ও লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।"
তিনি আরও যোগ করেন, বর্তমান তীব্র তাপদাহ থেকে জনজীবন রক্ষা এবং জন ও পরিবেশবান্ধব আবহাওয়া নিশ্চিত করতে হলে সরকারকে যুগোপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বস্তরে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন সচল রেখে কখনোই জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে তিনি হুঁশিয়ারি দেন।
উক্ত আলোচনা ও মাসিক সভায় পরিবেশের বিপর্যয় রোধে সাংগঠনিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ্ব আলাউদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

আপনার মতামত লিখুন