মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জুন) দিনভর মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলাজুড়ে চুরির উপদ্রব ও পকেটমার রোধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। পকেটমার ও চোর চক্রের সক্রিয় ৩ নারী সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮), রাহেনা (২৩)
পুলিশ জানায়, এই নারীরা একটি বড় চক্রের অংশ হিসেবে বিভিন্ন জনাকীর্ণ এলাকা, হাট-বাজার এবং গণপরিবহনে পকেটমার ও চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
আদালতের পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন— ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলার সূত্র ধরে আরও ৫ জন আসামিকে পুলিশ হেফাজত নেওয়া হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:
"গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যথাযথ আইনি আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা থেকে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
বিষয় : নজরবিডি সংবাদ মৌলভীবাজার নিউজ, মৌলভীবাজার পুলিশ, চোর চক্র গ্রেপ্তার, নারী পকেটমার, বিশেষ অভিযান, মৌলভীবাজার সদর থানা, সাইফুল ইসলাম, অপরাধ সংবাদ, ওয়ারেন্টভুক্ত আসামি Moulvibazar News, Moulvibazar Police, Thief Gang Arrested, Female Pickpockets, Special Drive, Moulvibazar Sadar Thana, Crime News, Warrant Fugitives

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ জুন) দিনভর মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলাজুড়ে চুরির উপদ্রব ও পকেটমার রোধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। পকেটমার ও চোর চক্রের সক্রিয় ৩ নারী সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮), রাহেনা (২৩)
পুলিশ জানায়, এই নারীরা একটি বড় চক্রের অংশ হিসেবে বিভিন্ন জনাকীর্ণ এলাকা, হাট-বাজার এবং গণপরিবহনে পকেটমার ও চুরির সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
আদালতের পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা যে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন— ইসলাম মিয়া, কল্পনা বেগম, সোহান মিয়া, সোহাগ মিয়া, সাবানা বেগম, রুজিনা বেগম, আকুল মিয়া, শাহ আলম ও খায়রুজ্জামান। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলার সূত্র ধরে আরও ৫ জন আসামিকে পুলিশ হেফাজত নেওয়া হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:
"গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যথাযথ আইনি আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা থেকে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন