পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অভিযুক্ত নেত্রীর নাম নিশি আক্তার। তিনি দেবীগঞ্জ পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
ভাইরাল হওয়া অডিওতে এক ভুক্তভোগী নারীকে বলতে শোনা যায়, "গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না?"
জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তার বলেন, "যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাবো।"
এরপর ওই নারী বলেন, "আমি তো টেনশনে আছি, কি করব বুঝতেছিনা। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছ না।"
এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, "এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও।"
কথোপকথনের এক পর্যায়ে ওই নারী নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, "কী যে করবো, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকতো, তাহলে তো আর দৌড়াইতাম না।"
পরে নিশি আক্তারকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বলতে শোনা যায়, "তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিব।"
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা না বলে সরাসরি তার বাসায় দেখা করতে বলেন।
অন্যদিকে দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অডিওটি আমিও শুনেছি। বিষয়টি (দলের) ভাইকে পাঠানো হয়েছে। এই বিষয়ে উনিই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।"

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন