নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

রোববার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিএপিপি-এর মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

অন্যদিকে, এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

বৈঠকে আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) অংশগ্রহণকে স্বাগত জানান। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দলটির এটিই প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হতে যাচ্ছে।

বৈঠককালে উভয় পক্ষ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। এছাড়া ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে দুই পক্ষই আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিষয় : নজরবিডি সংবাদ এনসিপি আইসিএপিপি বৈঠক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি, এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন, ওহ সং, যুব নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশ রাজনীতি NCP ICAPP Meeting, Asif Mahmud Sajeeb Bhuiyan, National Citizens Party, Oh Sung, Asian Political Parties, Youth Leadership, International Cooperation Bangladesh, Bangladesh News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

রোববার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিএপিপি-এর মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

অন্যদিকে, এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক।

বৈঠকে আইসিএপিপি মহাসচিব ওহ সং এশিয়ার রাজনীতি ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে যুব নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) অংশগ্রহণকে স্বাগত জানান। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দলটির এটিই প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা হতে যাচ্ছে।

বৈঠককালে উভয় পক্ষ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন। এছাড়া ভবিষ্যতে নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে দুই পক্ষই আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত