নজর বিডি

আর্জেন্টাইন সমর্থকদের পতাকায় ছেয়ে গেছে মেহেন্দীগঞ্জ

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি। তবে এরই মধ্যে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে মাঠের বাইরের তুমুল বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই প্রিয় দলকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক ও সমর্থন প্রকাশের আলোচনা। 

বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে জমজমাট কথার লড়াই।

এরই ধারাবাহিকতায় বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে দেখা গেছে এক ব্যতিক্রমী আয়োজন। বিশ্বকাপ শুরুর আগেই উপজেলার বিভিন্ন এলাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকায় সেজে উঠেছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’।

সম্প্রতি মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে টানানো অসংখ্য আর্জেন্টিনার পতাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে, লঞ্চঘাটের যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা। বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী এই সাজসজ্জা দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের বেশ নজর কাড়ছে।

প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত আর্জেন্টাইন সমর্থক ও সাধারণ দর্শনার্থীরা। কেউ স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করছেন। ফলে এলাকাটি এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাজিব বলেন:

"চার বছর পর বিশ্বকাপ আসে। বিশ্বকাপকে ঘিরে আমাদের মধ্যে আলাদা এক ধরনের আবেগ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা পতাকা টানিয়ে সমর্থন প্রকাশ করছি। এই আয়োজন আমাদের চরম আনন্দ দেয়।"

আর্জেন্টিনা সমর্থক ও শিক্ষার্থী ফাইজা মীম বলেন, "গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল। আমরা আশা করছি, এবারও দলটি ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। এছাড়া, এবারের আসর সম্ভবত লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই সমর্থকদের উন্মাদনাও আগের চেয়ে অনেক বেশি।"

অন্যদিকে, ব্রাজিল ও অন্যান্য দলের সমর্থকরাও পিছিয়ে নেই। তারাও নিজ নিজ দলের পক্ষে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা ও ব্যানার দেখা গেলেও বর্তমানে মেহেন্দীগঞ্জ জুড়ে আর্জেন্টিনার পতাকার আধিক্যই বেশি চোখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলকে কেন্দ্র করে এমন উৎসবমুখর পরিবেশ এলাকার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ফুটবলপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো দ্বীপ উপজেলা।

বিষয় : নজরবিডি সংবাদ বিশ্বকাপ ফুটবল ২০২৬, আর্জেন্টিনা সমর্থক, মেহেন্দীগঞ্জ বরিশাল, উলানিয়া লঞ্চঘাট, ফুটবল উন্মাদনা বাংলাদেশ, মেসির শেষ বিশ্বকাপ, আর্জেন্টিনা বনাম ব্রাজিল, বরিশাল সংবাদ FIFA World Cup 2026, Argentina Fans Bangladesh, Mehendiganj Barisal, Ulania Launch Ghat, Football Craze Bangladesh, Lionel Messi World Cup, Bangladesh News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আর্জেন্টাইন সমর্থকদের পতাকায় ছেয়ে গেছে মেহেন্দীগঞ্জ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি। তবে এরই মধ্যে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে মাঠের বাইরের তুমুল বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানেই প্রিয় দলকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক ও সমর্থন প্রকাশের আলোচনা। 

বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে চলছে জমজমাট কথার লড়াই।

এরই ধারাবাহিকতায় বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে দেখা গেছে এক ব্যতিক্রমী আয়োজন। বিশ্বকাপ শুরুর আগেই উপজেলার বিভিন্ন এলাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকায় সেজে উঠেছে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আর্জেন্টিনার পতাকা। ফলে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’।

সম্প্রতি মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে টানানো অসংখ্য আর্জেন্টিনার পতাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে, লঞ্চঘাটের যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা। বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী এই সাজসজ্জা দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের বেশ নজর কাড়ছে।

প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত আর্জেন্টাইন সমর্থক ও সাধারণ দর্শনার্থীরা। কেউ স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করছেন। ফলে এলাকাটি এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাজিব বলেন:

"চার বছর পর বিশ্বকাপ আসে। বিশ্বকাপকে ঘিরে আমাদের মধ্যে আলাদা এক ধরনের আবেগ কাজ করে। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই আমরা পতাকা টানিয়ে সমর্থন প্রকাশ করছি। এই আয়োজন আমাদের চরম আনন্দ দেয়।"

আর্জেন্টিনা সমর্থক ও শিক্ষার্থী ফাইজা মীম বলেন, "গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল। আমরা আশা করছি, এবারও দলটি ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। এছাড়া, এবারের আসর সম্ভবত লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই সমর্থকদের উন্মাদনাও আগের চেয়ে অনেক বেশি।"

অন্যদিকে, ব্রাজিল ও অন্যান্য দলের সমর্থকরাও পিছিয়ে নেই। তারাও নিজ নিজ দলের পক্ষে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা ও ব্যানার দেখা গেলেও বর্তমানে মেহেন্দীগঞ্জ জুড়ে আর্জেন্টিনার পতাকার আধিক্যই বেশি চোখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলকে কেন্দ্র করে এমন উৎসবমুখর পরিবেশ এলাকার মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই ফুটবলপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো দ্বীপ উপজেলা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত