টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জামালপুরের বকশিগঞ্জের নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোণার কেন্দুয়ার সাগর (২২) ও ভোলার সুমন (২৬)।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে সখীপুরের ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন