নজর বিডি

ভুয়া পাসপোর্টের চেষ্টাকালে রোহিঙ্গা যুবক আটক

নেত্রকোণা পৌর শহরের বড়বাজার এলাকা থেকে মো. কারিম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম-নেত্রকোণা রুটের বাসের টিকিট উদ্ধার করা হয়।

আটক কারিম নিজেকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকার রাফিক আহমেদের ছেলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, সে মূলত জন্ম নিবন্ধন ও বাংলাদেশি পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে নেত্রকোণায় এসেছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, কারিম গত শনিবার চট্টগ্রাম থেকে বাসে করে নেত্রকোণায় এসে একটি আবাসিক হোটেলে ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া পরিবার সাজিয়ে, বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করাই ছিল তার উদ্দেশ্য। এই পাসপোর্ট ব্যবহার করে সে পরবর্তীতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছিল।

সাংবাদিকদের কাছে কারিম দাবি করে, তার মা সৌদি আরবে মারা গেছেন এবং তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। সে তার পরিবারের খোঁজে নেত্রকোণায় এসেছে। তবে মিয়ানমারে কখনো যায়নি উল্লেখ করে সে জানায়, সৌদি আরবে তাকে বার্মিজ (মিয়ানমারের নাগরিক) হিসেবে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে তাকে রোহিঙ্গা বলেই ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ নেত্রকোণা, রোহিঙ্গা আটক, ভুয়া পাসপোর্ট, নেত্রকোণা মডেল থানা, বড়বাজার, জেলা সংবাদ, অপরাধ সংবাদ Netrokona, Rohingya Detained, Fake Passport, Netrokona Model Thana, Borobazar, District News, Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভুয়া পাসপোর্টের চেষ্টাকালে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নেত্রকোণা পৌর শহরের বড়বাজার এলাকা থেকে মো. কারিম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম-নেত্রকোণা রুটের বাসের টিকিট উদ্ধার করা হয়।

আটক কারিম নিজেকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকার রাফিক আহমেদের ছেলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, সে মূলত জন্ম নিবন্ধন ও বাংলাদেশি পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে নেত্রকোণায় এসেছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, কারিম গত শনিবার চট্টগ্রাম থেকে বাসে করে নেত্রকোণায় এসে একটি আবাসিক হোটেলে ওঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া পরিবার সাজিয়ে, বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করাই ছিল তার উদ্দেশ্য। এই পাসপোর্ট ব্যবহার করে সে পরবর্তীতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছিল।

সাংবাদিকদের কাছে কারিম দাবি করে, তার মা সৌদি আরবে মারা গেছেন এবং তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। সে তার পরিবারের খোঁজে নেত্রকোণায় এসেছে। তবে মিয়ানমারে কখনো যায়নি উল্লেখ করে সে জানায়, সৌদি আরবে তাকে বার্মিজ (মিয়ানমারের নাগরিক) হিসেবে অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে তাকে রোহিঙ্গা বলেই ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত