নজর বিডি

ভ্যানিটি ব্যাগে ইয়াবাসহ বগুড়ায় দুই বেয়াইন গ্রেপ্তার

দুই বেয়াইন

বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারের সময় দুই বেয়াইনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। 

সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুই নারীকে আটক করে। পরে তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বুলবুলি বেগম তাঁর বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবার চালান কিনতে এসেছিলেন এবং হস্তান্তরের সময়ই তারা ধরা পড়েন। এই ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ বগুড়া, ইয়াবা উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেয়াইন গ্রেপ্তার, জেলা সংবাদ, অপরাধ সংবাদ Bogura, Yaba Seized, Drug Arrest, DNC Bangladesh, Bogura News, District News, Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভ্যানিটি ব্যাগে ইয়াবাসহ বগুড়ায় দুই বেয়াইন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারের সময় দুই বেয়াইনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। 

সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। তারা সম্পর্কে একে অপরের বেয়াইন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুই নারীকে আটক করে। পরে তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বুলবুলি বেগম তাঁর বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবার চালান কিনতে এসেছিলেন এবং হস্তান্তরের সময়ই তারা ধরা পড়েন। এই ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত