কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে অটোরিকশা চালানোয় বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ চালকরা কর্তব্যরত হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। হামলায় ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার (৯ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে বুড়িচং থানাধীন নিমসার সবজি বাজার এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল নিমসার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে উল্টো পথে আসা কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করে পুলিশ।
এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালকদের একটি সংঘবদ্ধ দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং গাড়িটি ভাঙচুর করে। এতে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনাস্থলে ২ জন আহত হন।
ঘটনার পরপরই খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অবৈধ অটোরিকশা আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।”
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচল নিষিদ্ধ ও অবৈধ হলেও চালকরা আইন অমান্য করে প্রায়ই উল্টো পথে যাতায়াত করে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ।
আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও সুনির্দিষ্ট কঠোর তদারকি না থাকায় প্রায়ই চালকরা দলবদ্ধ হয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এই হামলার ঘটনায় পুরো নিমসার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন