রংপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে। র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূর মুখ চেপে ধরে হাবিবুর জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এরপর ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী থানায় মামলা করলে হাবিবুর আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুরকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, হাবিবুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র্যাব মাঠে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন