নজর বিডি

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তাঁরা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই বড়শি দিয়ে মাছ ধরার জন্য ভোরে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পথিমধ্যে শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীতমুখী অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় ঘাতক চালককে আইনের আওতায় আনতে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনা, পাকুন্দিয়া দুর্ঘটনা, অটোরিকশা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, মালবাহী ট্রাক, কিশোরগঞ্জ নিউজ, জেলা নিউজ Kishoreganj Road Accident, Pakundia Road Crash, Auto Ricksaw Accident, Truck Accident, Road Safety, Kishoreganj News, District News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তাঁরা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই বড়শি দিয়ে মাছ ধরার জন্য ভোরে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পথিমধ্যে শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীতমুখী অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং বাকি তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় ঘাতক চালককে আইনের আওতায় আনতে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশি প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত