নজর বিডি

নলছিটিতে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষতি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত আনুমানিক ২টার দিকে দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের একটি পরিত্যক্ত বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

তবে তার আগেই অগ্নিকাণ্ডে ঘরটির কাঠের রুয়া, চেরা, আড়া, আসবাবপত্র এবং ঘরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ বাদী হয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: ১১/০৬/২০২৬) দায়ের করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ নলছিটি, অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি, ঝালকাঠি, ফায়ার সার্ভিস, শর্টসার্কিট, Nalchity, Fire Incident, House Burned, Property Damage, Jhalakathi, Fire Service, Short Circuit

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নলছিটিতে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত আনুমানিক ২টার দিকে দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের একটি পরিত্যক্ত বসতঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

তবে তার আগেই অগ্নিকাণ্ডে ঘরটির কাঠের রুয়া, চেরা, আড়া, আসবাবপত্র এবং ঘরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ বাদী হয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: ১১/০৬/২০২৬) দায়ের করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত