নজর বিডি

শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ভাই-বোন আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা সম্পর্কে আপন ভাই-বোন। 

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন— ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক এবং তার বোন রাবিয়া খাতুন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) মধ্যরাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন বারোমারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার ১১১২-এর কাছাকাছি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সামিউল ও রাবিয়া। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করেন।

পরে বারোমারী বিওপিতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ভাই-বোনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। একই সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে সামিউল ও রাবেয়াকে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ শেরপুর, নালিতাবাড়ী সীমান্ত, অবৈধ অনুপ্রবেশ, বিজিবি, আটক, ভারত সীমান্ত, Sherpur, Nalitabari Border, Illegal Entry, BGB, Detained, India Border

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ভাই-বোন আটক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা সম্পর্কে আপন ভাই-বোন। 

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন— ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক এবং তার বোন রাবিয়া খাতুন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) মধ্যরাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন বারোমারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত পিলার ১১১২-এর কাছাকাছি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সামিউল ও রাবিয়া। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করেন।

পরে বারোমারী বিওপিতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ভাই-বোনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। একই সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে সামিউল ও রাবেয়াকে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত