কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দাদের তীব্র বাধায় বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) ভোর ছয়টার দিকে এই পুশইনের চেষ্টা করে বিএসএফ। এরপর থেকেই ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ভুক্তভোগীদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪টি অবুঝ শিশু রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। বর্তমানে ওই ৪ শিশুসহ ১২ জন ভারতীয় সীমানার শূন্য পয়েন্টের ৫০ গজ ভেতরে পাটক্ষেতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে কোনো খাবার বা পানীয় পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলেও জানা গেছে।
এদিকে, বিএসএফের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশইন ঠেকাতে বিজিবির নিয়মিত সশস্ত্র টহলের পাশাপাশি সীমান্ত এলাকাবাসীরাও লাঠিসোঁটা নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন। অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “বিএসএফ যাদের পুশইন করার চেষ্টা করেছে, তা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশ। আমরা কোনোভাবেই এটা সমর্থন করি না এবং বাংলাদেশের মাটিতে তাদের ঢুকতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট কথা, যারা অবৈধ অনুপ্রবেশের শিকার হয়েছে, বিএসএফকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।”
বিজিবি আরও জানিয়েছে, বিএসএফ প্রথমে সাড়া না দিলেও আজ শনিবার (১৩ জুন) একটি পতাকা বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠকটি ঠিক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ১৪৮/৩-এস সাব-পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ কুষ্টিয়া সীমান্ত, প্রাগপুর সীমান্ত, বিএসএফ পুশইন, বিজিবি বিএসএফ, পতাকা বৈঠক, অবৈধ অনুপ্রবেশ, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, কুষ্টিয়া ৪৭ বিজিবি, সীমান্ত উত্তেজনা, চরের মেঘনা নদীয়া Kushtia border push in, Pragpur border, BSF push in attempt, BGB alert, Flag meeting, Illegal infiltration, Lt Col Rashed Kamal Roni, Kushtia 47 BGB, Border tension Bangladesh, Nadia BSF

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দাদের তীব্র বাধায় বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) ভোর ছয়টার দিকে এই পুশইনের চেষ্টা করে বিএসএফ। এরপর থেকেই ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ভুক্তভোগীদের মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪টি অবুঝ শিশু রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত এলাকায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কয়েক দফায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। বর্তমানে ওই ৪ শিশুসহ ১২ জন ভারতীয় সীমানার শূন্য পয়েন্টের ৫০ গজ ভেতরে পাটক্ষেতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে কোনো খাবার বা পানীয় পৌঁছাতে দেওয়া হচ্ছে না বলেও জানা গেছে।
এদিকে, বিএসএফের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পুশইন ঠেকাতে বিজিবির নিয়মিত সশস্ত্র টহলের পাশাপাশি সীমান্ত এলাকাবাসীরাও লাঠিসোঁটা নিয়ে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন। অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “বিএসএফ যাদের পুশইন করার চেষ্টা করেছে, তা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশ। আমরা কোনোভাবেই এটা সমর্থন করি না এবং বাংলাদেশের মাটিতে তাদের ঢুকতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট কথা, যারা অবৈধ অনুপ্রবেশের শিকার হয়েছে, বিএসএফকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।”
বিজিবি আরও জানিয়েছে, বিএসএফ প্রথমে সাড়া না দিলেও আজ শনিবার (১৩ জুন) একটি পতাকা বৈঠকের কথা রয়েছে। তবে বৈঠকটি ঠিক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ১৪৮/৩-এস সাব-পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

আপনার মতামত লিখুন