নজর বিডি
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

 চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন 'মহিলা আওয়ামী লীগ'-এর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, বরং এটি একটি পুরোনো ভিডিও।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সব নেতা-কর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া ব্যানারে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলটি 'চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিম'-এর ব্যানারে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের করা হয়েছিল।

তবে মিছিলের বিষয়টি অস্বীকার করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম সংবাদমাধ্যমকে বলেন:

‘মিছিলের ভিডিওটি আমাদের নজরে আসার পর আমরা স্থানীয়দের কাছ থেকে খোঁজ-খবর নিয়েছি। অনুসন্ধানে জানতে পেরেছি এটি সম্পূর্ণ পুরোনো একটি ভিডিও। তাছাড়া ভিডিওটি কর্ণফুলী থানা এলাকারও না, এটি পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায় হয়েছিল। বর্তমানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের ওই নারী নেত্রী পলাতক রয়েছেন।’

উল্লেখ্য, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও সেই সংক্রান্ত ধরপাকড়ের ঘটনা ঘটছে। তবে এই ভিডিওটির সত্যতা নিয়ে পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মহিলা লীগ, ঝটিকা মিছিল, চট্টগ্রাম, কর্ণফুলী থানা, নিষিদ্ধ সংগঠন, সামাজিক যোগাযোগ মাধ্যম, বানাজা ভূঁইয়া নিশি, পুলিশ প্রশাসন Mohila League, Flash Procession, Chittagong, Karnafuli Police, Banned Organization, Social Media, Banaja Bhuiyan Nishi, Chittagong Police

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মহিলা লীগের মিছিল, পুলিশ বলছে পুরোনো ভিডিও

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

 চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন 'মহিলা আওয়ামী লীগ'-এর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়, বরং এটি একটি পুরোনো ভিডিও।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সব নেতা-কর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া ব্যানারে দেশে শিশু মৃত্যু ও শিশু ধর্ষণের সাথে জড়িতদের শাস্তি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ মিছিলটি 'চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী সাইবার টিম'-এর ব্যানারে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বানাজা ভূঁইয়া নিশির নেতৃত্বে এই ঝটিকা মিছিলটি বের করা হয়েছিল।

তবে মিছিলের বিষয়টি অস্বীকার করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম সংবাদমাধ্যমকে বলেন:

‘মিছিলের ভিডিওটি আমাদের নজরে আসার পর আমরা স্থানীয়দের কাছ থেকে খোঁজ-খবর নিয়েছি। অনুসন্ধানে জানতে পেরেছি এটি সম্পূর্ণ পুরোনো একটি ভিডিও। তাছাড়া ভিডিওটি কর্ণফুলী থানা এলাকারও না, এটি পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায় হয়েছিল। বর্তমানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের ওই নারী নেত্রী পলাতক রয়েছেন।’

উল্লেখ্য, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও সেই সংক্রান্ত ধরপাকড়ের ঘটনা ঘটছে। তবে এই ভিডিওটির সত্যতা নিয়ে পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত