ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের অন্যতম দূরদর্শী অঙ্গীকার হলো– ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।’ এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে।
তিনি জানান, চলমান এই কার্যক্রমের তৃতীয় পর্যায়ে আজ কেরানীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এটি শুধু একটি কার্ড বিতরণ কার্যক্রম নয়; বরং এটি সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন যাত্রা।
ডিসি ফরিদা খানম বলেন, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এই বিচ্ছিন্ন সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার মূল ভিত্তি তৈরি করছে। এর ফলে সামাজিক নিরাপত্তা আর কেবল অনুদানভিত্তিক ব্যবস্থা হিসেবে থাকবে না; বরং এটি নাগরিকের ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র (ইউনিভার্সাল সোশ্যাল আইডি) হিসেবে গড়ে উঠবে, যার মাধ্যমে একজন নাগরিক বিভিন্ন সামাজিক সেবা ও সরকারি সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।"
উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, "আমি মনে করি, ‘ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’।
প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। এই কার্ডের মাধ্যমে আপনারা যেন খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারেন– সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
বিষয় : নজরবিডি সংবাদ ডিসি ফরিদা খানম, ফ্যামিলি কার্ড বিতরণ, কেরানীগঞ্জ, ঢাকার জেলা প্রশাসক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, রুহিতপুর উপজেলা পরিষদ, ফ্যামিলি কার্ড ৩য় পর্যায়, ইউনিভার্সাল সোশ্যাল আইডি DC Farida Khanam, Family Card Distribution, Keraniganj, Dhaka DC, Social Safety Net Bangladesh, Ruhitpur, Universal Social ID, Family Card Scheme

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
বুধবার (১৭ জুন) কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের অন্যতম দূরদর্শী অঙ্গীকার হলো– ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।’ এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে।
তিনি জানান, চলমান এই কার্যক্রমের তৃতীয় পর্যায়ে আজ কেরানীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এটি শুধু একটি কার্ড বিতরণ কার্যক্রম নয়; বরং এটি সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নতুন যাত্রা।
ডিসি ফরিদা খানম বলেন, বর্তমানে দেশে ২৩টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এই বিচ্ছিন্ন সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসার মূল ভিত্তি তৈরি করছে। এর ফলে সামাজিক নিরাপত্তা আর কেবল অনুদানভিত্তিক ব্যবস্থা হিসেবে থাকবে না; বরং এটি নাগরিকের ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র (ইউনিভার্সাল সোশ্যাল আইডি) হিসেবে গড়ে উঠবে, যার মাধ্যমে একজন নাগরিক বিভিন্ন সামাজিক সেবা ও সরকারি সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।"
উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, "আমি মনে করি, ‘ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’।
প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করুক। এই কার্ডের মাধ্যমে আপনারা যেন খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারেন– সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।"

আপনার মতামত লিখুন