নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘যার আছে দিয়ে যান, যার নাই নিয়ে যান’

উত্তরা ১১ নং সেক্টর কাঁচা বাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ উদ্বোধন

সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ‘মানবতার বক্স’ নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) উত্তরা ১১ নং সেক্টরের কাঁচা বাজারে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধন শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজেই কাঁচা বাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। 

এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত আহ্বান বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

উত্তরা পশ্চিম থানার সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, যুব নেতা তারিক হাসান ও মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর, মোহাম্মদ সেলিম উদ্দিন, মানবতার বক্স, উত্তরা, কাঁচা বাজার, সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, Bangladesh Jamaat-e-Islami, Dhaka Metropolitan North, Mohammad Selim Uddin, Manobotar Box, Uttara, Kitchen Market, Social Initiative, Humanitarian Aid

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

উত্তরা ১১ নং সেক্টর কাঁচা বাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে ‘মানবতার বক্স’ নামের একটি ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) উত্তরা ১১ নং সেক্টরের কাঁচা বাজারে এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধন শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি নিজেই কাঁচা বাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। 

এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য সবাইকে বিশেষভাবে উৎসাহিত করেন। তাঁর এই স্বতঃস্ফূর্ত আহ্বান বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

উত্তরা পশ্চিম থানার সেক্রেটারি ফিরোজ আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসান, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূইয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, যুব নেতা তারিক হাসান ও মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত