নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

'সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি শ্লোগান হওয়া উচিত'—খুলনায় গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপির তীব্র সমালোচনা করে বলেছেন, “আওয়ামী লীগ আমলে আমরা দলীয়করণের নজির দেখেছি, কিন্তু এখন তা আরও বেশি দেখছি। 

স্থানীয় সরকার বিভাগের সব নিয়মকে তোয়াক্কা না করে সিটি করপোরেশন, জেলা পরিষদ এমনকি উন্নয়ন কর্তৃপক্ষগুলোতেও প্রশাসক বসিয়ে দলীয়করণের নজির স্থাপন করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে এখন দেখছি বিএনপির স্লোগান পরিবর্তন করা উচিত; ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘সবার আগে বিএনপি’ স্লোগান হওয়া উচিত।”

আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১১ দলীয় স্থানীয় নেতাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) তিনি এসব কথা বলেন। আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলার চরম বিপর্যয়, একচ্ছত্র দলীয়করণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ সার্বিক জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ প্রজন্মের হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল। সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দীর্ঘ ৯ মাস ধরে বিএনপি ও জামায়াতসহ ৩৩টি রাজনৈতিক দল দফায় দফায় বৈঠক করে ৮৪টি সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক বিষয়ে একমত হয়ে 'জুলাই সনদ' তৈরি করেছিল। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৫ কোটি মানুষ (৭০ শতাংশ ভোটার) কোনো দ্বিমত ছাড়াই এই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা এর পক্ষে ক্যাম্পেইন করলেও ক্ষমতায় বসার পর তারা ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়ে একে বেআইনি ও সংবিধান পরিপন্থী বলছেন।

গোলাম পরওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি আমরা সংসদেই চাই। আমরা রাজপথে নামতে চাই না, কিন্তু সরকার আমাদের বাধ্য করলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো আর একতরফা হয় না।” তিনি জানান, এই মহাসমাবেশের পর ঢাকায় ১১ দলের জরুরি বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সীমান্তে পুশইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে সংসদে একজন এমপি নোটিশ দিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেটি প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এতেই প্রমাণ হয় কোথা থেকে কী হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে খুলনাসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র তুলে ধরে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, খুলনার ১৯ নম্বর ওয়ার্ডের আয়রন মার্কেটে প্রতিটি দোকান থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করায় গত এক সপ্তাহ ধরে ৭০টি দোকান বন্ধ রয়েছে। 

এছাড়া শিশু হত্যা, খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার, মসজিদের ভেতর ঢুকে গুলি এবং ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আগামী ২১ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন আইন-শৃঙ্খলার চেয়ে সংবিধান নিয়ে বেশি ব্যস্ত।

সমাবেশ বাস্তবায়নের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্য রাখেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড় ও বাংলাদেশ ব্যাংকের মোড়সহ বিভিন্ন স্থানে সমাবেশের লিফলেট বিতরণ করেন এবং সার্কিট হাউস মাঠে নির্মাণাধীন জনসভার মঞ্চ পরিদর্শন করেন।

বিষয় : নজরবিডি সংবাদ মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, খুলনা মহাসমাবেশ, ১১ দলীয় ঐক্য, জুলাই সনদ, দলীয়করণ, খুলনার খবর, রাজনীতি বাংলাদেশ, খুলনা প্রেসক্লাব, সংবাদ সম্মেলন Mia Golam Porwar, Bangladesh Jamaat-e-Islami, BNP, Khulna Grand Rally, 11 Party Alliance, July Sanad, Political News Bangladesh, Khulna News, Press Briefing Khulna

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

'সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি শ্লোগান হওয়া উচিত'—খুলনায় গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপির তীব্র সমালোচনা করে বলেছেন, “আওয়ামী লীগ আমলে আমরা দলীয়করণের নজির দেখেছি, কিন্তু এখন তা আরও বেশি দেখছি। 

স্থানীয় সরকার বিভাগের সব নিয়মকে তোয়াক্কা না করে সিটি করপোরেশন, জেলা পরিষদ এমনকি উন্নয়ন কর্তৃপক্ষগুলোতেও প্রশাসক বসিয়ে দলীয়করণের নজির স্থাপন করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতিতে এখন দেখছি বিএনপির স্লোগান পরিবর্তন করা উচিত; ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘সবার আগে বিএনপি’ স্লোগান হওয়া উচিত।”

আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১১ দলীয় স্থানীয় নেতাদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) তিনি এসব কথা বলেন। আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলার চরম বিপর্যয়, একচ্ছত্র দলীয়করণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ সার্বিক জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণ প্রজন্মের হাজারো শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল। সেই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দীর্ঘ ৯ মাস ধরে বিএনপি ও জামায়াতসহ ৩৩টি রাজনৈতিক দল দফায় দফায় বৈঠক করে ৮৪টি সাংবিধানিক, আইনি ও প্রশাসনিক বিষয়ে একমত হয়ে 'জুলাই সনদ' তৈরি করেছিল। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৫ কোটি মানুষ (৭০ শতাংশ ভোটার) কোনো দ্বিমত ছাড়াই এই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা এর পক্ষে ক্যাম্পেইন করলেও ক্ষমতায় বসার পর তারা ১৮০ ডিগ্রি ইউটার্ন নিয়ে একে বেআইনি ও সংবিধান পরিপন্থী বলছেন।

গোলাম পরওয়ার হুশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি আমরা সংসদেই চাই। আমরা রাজপথে নামতে চাই না, কিন্তু সরকার আমাদের বাধ্য করলে রাজপথই হবে চূড়ান্ত জায়গা। কারণ প্রেম তো আর একতরফা হয় না।” তিনি জানান, এই মহাসমাবেশের পর ঢাকায় ১১ দলের জরুরি বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সীমান্তে পুশইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে সংসদে একজন এমপি নোটিশ দিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেটি প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এতেই প্রমাণ হয় কোথা থেকে কী হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে খুলনাসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির চিত্র তুলে ধরে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, খুলনার ১৯ নম্বর ওয়ার্ডের আয়রন মার্কেটে প্রতিটি দোকান থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করায় গত এক সপ্তাহ ধরে ৭০টি দোকান বন্ধ রয়েছে। 

এছাড়া শিশু হত্যা, খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার, মসজিদের ভেতর ঢুকে গুলি এবং ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আগামী ২১ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন আইন-শৃঙ্খলার চেয়ে সংবিধান নিয়ে বেশি ব্যস্ত।

সমাবেশ বাস্তবায়নের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্য রাখেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিং শেষে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড় ও বাংলাদেশ ব্যাংকের মোড়সহ বিভিন্ন স্থানে সমাবেশের লিফলেট বিতরণ করেন এবং সার্কিট হাউস মাঠে নির্মাণাধীন জনসভার মঞ্চ পরিদর্শন করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত