জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
ইতোমধ্যে দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে সেখানকার উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার চিত্র তুলে ধরে হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে ফুল স্কলারশিপ (বৃত্তি) দেবে। এর মধ্যে ৭৪ জন শিক্ষার্থী ইতোমধ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাকিস্তানে গিয়েছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় ও চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার একটি যৌথ সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ জানান।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
বিষয় : নজরবিডি সংবাদ ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় নেতা, ইমরান হায়দার, পাকিস্তানের হাইকমিশনার, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, স্টুডেন্ট স্কলারশিপ পাকিস্তান, জাতীয় সংসদ ভবন, দ্বিপাক্ষিক বৈঠক, জামায়াতে ইসলামী, বাংলাদেশ নিউজ Dr Shafiqur Rahman, Opposition Leader, Imran Haider, Pakistan High Commissioner, Bangladesh Pakistan Relations, Pakistan Scholarship for Bangladeshi Students, Parliament House Dhaka, Bilateral Meeting, Foreign Affairs Bangladesh

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
ইতোমধ্যে দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে সেখানকার উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার চিত্র তুলে ধরে হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে ফুল স্কলারশিপ (বৃত্তি) দেবে। এর মধ্যে ৭৪ জন শিক্ষার্থী ইতোমধ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাকিস্তানে গিয়েছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় ও চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার একটি যৌথ সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ জানান।
গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন