সমাজে কেউ খাবে আর কেউ না খেয়ে থাকবে—এমন বৈষম্যমূলক সমাজ জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে জামায়াত।
শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর উত্তরাসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা এই শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই সমাজের সব স্তরে তাদের যথাযথ মূল্যায়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
ফল বিতরণ কর্মসূচি শেষে তিনি রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় তরুণদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘মিট দ্য ফিউচার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
সেখানে তরুণদের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন:
"তরুণ প্রজন্মকে সবার আগে আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। একটি নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে চাঁদাবাজি, মাদক, ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধ দূর করা সম্ভব।"
তিনি আরও বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে কুরআন-হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সদাচরণ, গুরুজনদের প্রতি ভক্তি এবং সমাজে পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন