সম্প্রতি এক সালিশ বৈঠকে বিএনপির এক কর্মীকে ধমক দেওয়া ও তাঁর ওপর চড়াও হওয়ার ঘটনার জেরে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মধ্যে তীব্র সামাজিক যোগাযোগমাধ্যম যুদ্ধ শুরু হয়েছে। একে অপরকে চিড়িয়াখানায় রাখার পাল্টাপাল্টি দাবি তুলেছেন এই দুই নেতা।
রোববার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা দাবি করেন, রাশেদ খাঁনকেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক মহিষের পাশে রাখা হোক।
দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা লেখেন:
"রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।"
শনিবার দুপুর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুরের একটি সালিশ বৈঠকের এক মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চৈঃস্বরে কথা বলছেন। একপর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন? ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।”
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর শনিবার বিকেলে গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন তাঁর ফেসবুক আইডিতে এমপি হানজালার তীব্র সমালোচনা করে একটি পোস্ট দেন। তিনি লিখেছিলেন:
"এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?"
রাশেদ খাঁনের সেই কটাক্ষের জবাবেই আজ রোববার পাল্টা পোস্ট দিয়ে তাঁকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখার দাবি জানালেন এমপি হানজালা। দুই নেতার এমন পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট নিয়ে এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন