নজর বিডি
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ১০ নেতাকর্মী হলেন— মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ধানমন্ডি মডেল থানা পুলিশের বরাত দিয়ে এডিসি নিয়াজ মেহেদী জানান, ভোরে নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীরা সাতমসজিদ রোডে জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রাম সংবলিত ১৫টি ক্যাপ, দলের শীর্ষ নেতাকর্মীদের ছবি সংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি বড় ব্যানার জব্দ করা হয়। এ ছাড়া তাদের যাতায়াত ও বহনের কাজে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা রুখতে রাজধানীতে পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, ধানমন্ডি, ঝটিকা মিছিল, ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যুবলীগ, শেখ হাসিনা ব্যানার, ধানমন্ডি মডেল থানা, রাজনৈতিক সংবাদ, ঢাকা অপরাধ সংবাদ Awami League Leaders Arrested, Dhanmondi, Flash Procession, DMP, Dhaka Metropolitan Police, Jubo League, Sheikh Hasina Banner, Dhanmondi Police, Bangladesh Political News, Dhaka Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ১০ নেতাকর্মী হলেন— মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ধানমন্ডি মডেল থানা পুলিশের বরাত দিয়ে এডিসি নিয়াজ মেহেদী জানান, ভোরে নিষিদ্ধ এই দলটির নেতাকর্মীরা সাতমসজিদ রোডে জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রাম সংবলিত ১৫টি ক্যাপ, দলের শীর্ষ নেতাকর্মীদের ছবি সংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি বড় ব্যানার জব্দ করা হয়। এ ছাড়া তাদের যাতায়াত ও বহনের কাজে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা দায়েরের পর সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা রুখতে রাজধানীতে পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত