কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (মঙ্গলবার)। দিবসটি ঘিরে যেকোনো ধরনের সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতার আশঙ্কায় সরকার ইতিমধ্যে গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে।
একই সঙ্গে ক্ষমতাসীন বিএনপি, তার অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিয়েছে।
যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি কিংবা জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আনুষ্ঠানিক কোনো পাল্টা কর্মসূচি ঘোষণা করেনি। তবে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে তা শক্ত হাতে মোকাবিলায় তারা মাঠে সক্রিয় থাকবেন।
বিএনপির নেতারা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও তারা বড় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির কোনো পাল্টা কর্মসূচি নেই। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব কঠোরভাবে পালন করবে।"
এদিকে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, "কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।" তিনি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও সংগঠনটির নেতাকর্মীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যদি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে, সেক্ষেত্রে ছাত্রদল সতর্ক অবস্থানে থাকবে। তবে, প্রতিরোধ ও প্রতিহত করার মূল দায়িত্ব সরকারের।"
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, "গত দুই দিন ধরেই আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। মঙ্গলবারও তারা সতর্ক অবস্থানে থাকবেন। নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের দোসররা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।"
আজ (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
পাশাপাশি গণঅধিকার পরিষদও সোমবার রাতে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় একটি বড় বিক্ষোভ মিছিল করেছে। দলটি আজ সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
দলটির সভাপতি নুরুল হক নুর এক ফেসবুক পোস্টে বলেন, "শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সমন্বিত কর্মসূচি প্রয়োজন। ফ্যাসিবাদ প্রশ্নে জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক ঐক্যকে সবসময় জাগ্রত রাখা উচিত।"
বিষয় : নজরবিডি সংবাদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি সতর্ক অবস্থান, যুবদল বিক্ষোভ, ছাত্রদল সতর্ক, ১১ দলীয় জোট, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, রুহুল কবির রিজভী, নুরুল হক নুর, রাজনৈতিক পরিস্থিতি ২০২৬ Awami League Founding Anniversary, BNP Alert Position, Jubo Dal Protest, Chhatra Dal Alert, 11 Party Alliance, Jamaat-e-Islami, Gono Adhikar Parishad, Ruhul Kabir Rizvi, Nurul Haque Nur, Bangladesh Politics 2026

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (মঙ্গলবার)। দিবসটি ঘিরে যেকোনো ধরনের সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতার আশঙ্কায় সরকার ইতিমধ্যে গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে।
একই সঙ্গে ক্ষমতাসীন বিএনপি, তার অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিয়েছে।
যদিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি কিংবা জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আনুষ্ঠানিক কোনো পাল্টা কর্মসূচি ঘোষণা করেনি। তবে দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে তা শক্ত হাতে মোকাবিলায় তারা মাঠে সক্রিয় থাকবেন।
বিএনপির নেতারা জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনও তারা বড় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, "আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির কোনো পাল্টা কর্মসূচি নেই। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব কঠোরভাবে পালন করবে।"
এদিকে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, "কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আন্দোলনের নামে নাশকতা, সহিংসতা কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।" তিনি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও সংগঠনটির নেতাকর্মীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যদি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে, সেক্ষেত্রে ছাত্রদল সতর্ক অবস্থানে থাকবে। তবে, প্রতিরোধ ও প্রতিহত করার মূল দায়িত্ব সরকারের।"
স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, "গত দুই দিন ধরেই আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। মঙ্গলবারও তারা সতর্ক অবস্থানে থাকবেন। নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের দোসররা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।"
আজ (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
পাশাপাশি গণঅধিকার পরিষদও সোমবার রাতে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকায় একটি বড় বিক্ষোভ মিছিল করেছে। দলটি আজ সারা দেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
দলটির সভাপতি নুরুল হক নুর এক ফেসবুক পোস্টে বলেন, "শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সমন্বিত কর্মসূচি প্রয়োজন। ফ্যাসিবাদ প্রশ্নে জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক ঐক্যকে সবসময় জাগ্রত রাখা উচিত।"

আপনার মতামত লিখুন