কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে আবার একই এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা অংশ নেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন— মুস্তাফিজুর রহমান (আমির, ধানমন্ডি থানা জামায়াত), মুজাহিদুল ইসলাম শাহিন (সেক্রেটারি, ধানমন্ডি থানা জামায়াত), আনিসুজ্জামান (কর্মপরিষদ সদস্য, ধানমন্ডি থানা শাখা), জাহিনুর রহমান (আমির, কলাবাগান থানা জামায়াত)
বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে 'দৈনিক সকালের' প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলা চালান জামায়াতের নেতাকর্মীরা। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
বিষয় : নজরবিডি সংবাদ জামায়াতে ইসলামী, বিক্ষোভ মিছিল, ধানমন্ডি ৩২, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকের ওপর হামলা, মুস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ, ধানমন্ডি, রাজনীতি বাংলাদেশ Jamaat e Islami, Protest Rally, Dhanmondi 32, Awami League Anniversary, Attack on Journalist, Mostafizur Rahman, Dhaka Metropolitan South, Dhanmondi, Bangladesh Politics

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে আবার একই এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা অংশ নেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন— মুস্তাফিজুর রহমান (আমির, ধানমন্ডি থানা জামায়াত), মুজাহিদুল ইসলাম শাহিন (সেক্রেটারি, ধানমন্ডি থানা জামায়াত), আনিসুজ্জামান (কর্মপরিষদ সদস্য, ধানমন্ডি থানা শাখা), জাহিনুর রহমান (আমির, কলাবাগান থানা জামায়াত)
বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে 'দৈনিক সকালের' প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলা চালান জামায়াতের নেতাকর্মীরা। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

আপনার মতামত লিখুন