সরকার পাল্টানোর রাজনীতি জামায়াতে ইসলামী করে না। বরং জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করলে জামায়াত তার ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করবে বলে জানিয়েছেন
দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে অন্যায়, অবিচার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি সর্বদা আপোষহীন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ সড়কের পাশে একটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের মধ্যে ধৈর্য ও বিচক্ষণতার অভাব রয়েছে। জুলাইয়ের গণআন্দোলনে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণরা দেখেছিল, তার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও আজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। অথচ এই মেধাবী তরুণদের যথাযথ সুযোগ প্রদান করা হলে তারাই একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে।
ডিএনসিসির মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল সেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ ও সকল সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগর নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
নগরবাসী আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার দুর্ভোগ দেখতে চায় না। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উক্ত সেমিনারে অংশ নেওয়া শতাধিক তরুণ-যুবক নগর উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে নিজেদের নানা উদ্ভাবনী ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন মনোযোগ দিয়ে তরুণদের বিভিন্ন মতামত ও প্রস্তাব শোনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।
বিষয় : নজরবিডি সংবাদ জামায়াতে ইসলামী, সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর, ডিএনসিসি মেয়র প্রার্থী, নগর উন্নয়ন, তারুণ্যের ভাবনা, উত্তরা সেমিনার, ডিজিটাল ঢাকা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন, জুলাই আন্দোলন Jamaat-e-Islami, Selim Uddin, DNCC Mayor Candidate, Dhaka Mahanagar Uttar, Urban Development, Youth Thinking, Uttara Seminar, Digital Dhaka, Employment, Corruption Free City, July Movement

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
সরকার পাল্টানোর রাজনীতি জামায়াতে ইসলামী করে না। বরং জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করলে জামায়াত তার ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করবে বলে জানিয়েছেন
দলটির ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে অন্যায়, অবিচার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি সর্বদা আপোষহীন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ সড়কের পাশে একটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের মধ্যে ধৈর্য ও বিচক্ষণতার অভাব রয়েছে। জুলাইয়ের গণআন্দোলনে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণরা দেখেছিল, তার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও আজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। অথচ এই মেধাবী তরুণদের যথাযথ সুযোগ প্রদান করা হলে তারাই একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে।
ডিএনসিসির মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল সেবাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে অভিযোগ গ্রহণ ও সকল সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নগর নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
নগরবাসী আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার দুর্ভোগ দেখতে চায় না। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উক্ত সেমিনারে অংশ নেওয়া শতাধিক তরুণ-যুবক নগর উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে নিজেদের নানা উদ্ভাবনী ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন মনোযোগ দিয়ে তরুণদের বিভিন্ন মতামত ও প্রস্তাব শোনেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন