রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে (ট্রমা) ভুগছেন।
একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা, বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
এই চরম অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামকে বিষয়টি জানান। ঘটনাটি জানার পর দ্রুত গভীর মানবিক উদ্যোগ নেন ডা. রফিক। তার সহযোগিতায় মঙ্গলবার (২৩ জুন) রামিসার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক ডা. রফিক জানান, তার উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার জন্য দ্রুত একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে।
এই বোর্ডে থাকবেন, মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র (গ্যাস্ট্রোএন্টারোলজি) বিশেষজ্ঞ
তিনি আরও বলেন, "মেডিকেল বোর্ডের সুনির্দিষ্ট পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।"
চিকিৎসকরা জানিয়েছেন, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার দীর্ঘদিনের শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার বিশেষ কাউন্সেলিং এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শরীরের সব ধরনের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার (ইনভেস্টিগেশন) রিপোর্ট আসার পরই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
পরিবার ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই নিবিড় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।
বিষয় : নজরবিডি সংবাদ Dr. Md. Rafiqul Islam, Child Ramisa Murder, Pallabi, BNP Health Secretary, Humanitarian Aid, Medical Board, Mental Trauma, Dhaka Hospital ডা. মো. রফিকুল ইসলাম, শিশু রামিসা হত্যা, পল্লবী, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মানবিক উদ্যোগ, মেডিকেল বোর্ড, মানসিক ট্রমা, রাজধানী হাসপাতাল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে (ট্রমা) ভুগছেন।
একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা, বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
এই চরম অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামকে বিষয়টি জানান। ঘটনাটি জানার পর দ্রুত গভীর মানবিক উদ্যোগ নেন ডা. রফিক। তার সহযোগিতায় মঙ্গলবার (২৩ জুন) রামিসার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক ডা. রফিক জানান, তার উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার জন্য দ্রুত একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে।
এই বোর্ডে থাকবেন, মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র (গ্যাস্ট্রোএন্টারোলজি) বিশেষজ্ঞ
তিনি আরও বলেন, "মেডিকেল বোর্ডের সুনির্দিষ্ট পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।"
চিকিৎসকরা জানিয়েছেন, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার দীর্ঘদিনের শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার বিশেষ কাউন্সেলিং এবং প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শরীরের সব ধরনের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার (ইনভেস্টিগেশন) রিপোর্ট আসার পরই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
পরিবার ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই নিবিড় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।

আপনার মতামত লিখুন