ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বুুধবার রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের রওনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য এই সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হবে।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত আইসিএপিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই এই ফোরামের মূল লক্ষ্য। অতীতে বাংলাদেশের পক্ষ থেকে আবদুল্লাহ আল নোমান ও জহির উদ্দিন স্বপন আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন