রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) সংগঠনটির পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বহিষ্কৃত চার নেতা হলেন—শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনার তদন্তে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই আজ এই চারজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় গিয়ে তার খোঁজখবর নেন এবং সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন