দেশের স্বার্থ উপেক্ষা করে ব্যক্তি বা দলের স্বার্থে কোনো চুক্তি করা হলে তা জাতির জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বিদেশ সফর শেষে দেশে ফেরার পর সব চুক্তির বিষয়বস্তু জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) নগর আমেলার মাসিক সভায় তিনি এ কথা বলেন।
আবদুল কাইয়ূম বলেন, “ফ্যাসিবাদী আমল এবং অন্তর্বর্তী সরকারের সময় যেসব বৈদেশিক চুক্তি করা হয়েছে, তা দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার শামিল। বিশেষ করে ভারত ও আমেরিকার সঙ্গে করা দেশবিরোধী চুক্তিগুলো দেশকে দীর্ঘমেয়াদী ভোগাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনস্বার্থ বিবেচনায় এসব চুক্তির বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি।”
তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের মুখপাত্রের ভূমিকা পালন করলেও নিজের আসল দায়িত্ব ভুলতে বসেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি সংসদে কেবল মজার ভাষণ দিয়ে যাচ্ছেন। তার কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।”
নগর সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এবং অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন