নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান মোহাম্মদ সেলিম উদ্দিনের

মাদকাসক্তদের ঘৃণা না করে তাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার এলাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াত ঢাকা মহানগর উত্তরের চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের তরুণদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। কোনো মানবসম্পদকেই আমরা নষ্ট হতে দিতে পারি না।’

তিনি মাদক নির্মূলে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দাবি করে বলেন, সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রশাসনের কোনো ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, খেলাধুলার মাঠ দখলমুক্ত করতে হবে। এছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতামূলক শিক্ষার মাধ্যমে রিমোট জবের ক্ষেত্র প্রসারের পরামর্শ দেন তিনি।

সেলিম উদ্দিন আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব মাদক ও অপরাধ বাড়ার অন্যতম কারণ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ধূমপান মাদকের প্রবেশদ্বার, তাই এটি রোধেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতারা।

বিষয় : নজরবিডি সংবাদ মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামী, মাদকবিরোধী দিবস, পুনর্বাসন, মাদক নির্মূল, ঢাকা মহানগর উত্তর, নৈতিক শিক্ষা, যুবসমাজ Mohammad Selim Uddin, Jamaat-e-Islami, Anti-Drug Day, Rehabilitation, Drug Eradication, Dhaka North, Moral Education, Youth

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান মোহাম্মদ সেলিম উদ্দিনের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

মাদকাসক্তদের ঘৃণা না করে তাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার এলাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াত ঢাকা মহানগর উত্তরের চার দিনব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের তরুণদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও নৈতিক শিক্ষার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। কোনো মানবসম্পদকেই আমরা নষ্ট হতে দিতে পারি না।’

তিনি মাদক নির্মূলে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দাবি করে বলেন, সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রশাসনের কোনো ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মের জন্য সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি বলেন, খেলাধুলার মাঠ দখলমুক্ত করতে হবে। এছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতামূলক শিক্ষার মাধ্যমে রিমোট জবের ক্ষেত্র প্রসারের পরামর্শ দেন তিনি।

সেলিম উদ্দিন আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব মাদক ও অপরাধ বাড়ার অন্যতম কারণ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ধূমপান মাদকের প্রবেশদ্বার, তাই এটি রোধেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডা. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত