নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জুলাই পুনর্মঞ্চায়নে মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা এনসিপির

জুলাই গণঅভ্যুত্থানকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশব্যাপী এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শিরোনামে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাইয়ের প্রতিটি দিন আমাদের বিজয়ের ইতিহাসের অংশ। সেই দিনগুলোকে নতুন প্রজন্মের কাছে পুনর্মঞ্চায়নের মাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য। বিচার ও গণভোট বাস্তবায়নের দাবিতে আমরা মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি।”

১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর পর্যায়ক্রমে পালিত হবে, ২-৮ জুলাই: দেশব্যাপী গ্রাফিতি, দেওয়াল লিখন ও ব্যানার প্রদর্শনী। ৫-৯ জুলাই: ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। ১৪ জুলাই: ‘জুলাই নারী সমাবেশ’। ১৬ জুলাই: শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল (রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিমের কবর জিয়ারতসহ)। ১৭ জুলাই: ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল। ১৮ জুলাই: ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে’। ২৫ জুলাই: শ্রমিক সমাবেশ ও চিত্র প্রদর্শনী। ১ আগস্ট: ‘সংবাদে গণঅভ্যুত্থান’ (সাংবাদিকদের সম্মাননা)। ৩ আগস্ট: ‘জনতার এক দফা’ কর্মসূচি। ৫ আগস্ট: বিজয়ের দিনে ‘বিজয়ের উল্লাস’।

এ ছাড়া পুরো মাসজুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে থাকছেন আলী আহসান জুনায়েদ। কমিটিতে দলের বিভিন্ন উইংয়ের প্রতিনিধি ও গণঅভ্যুত্থানের পরিচিত মুখদের সম্পৃক্ত করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ জানান, প্রতিটি কর্মসূচির বিস্তারিত স্থান ও সময় সংশ্লিষ্ট উইংগুলো নিজ নিজ উদ্যোগে প্রচার করবে।

বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জুলাই গণঅভ্যুত্থান, হাসনাত আব্দুল্লাহ, জুলাই জাগরণ, NCP, July Uprising, Hasnat Abdullah, July Jagoran

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই পুনর্মঞ্চায়নে মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা এনসিপির

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশব্যাপী এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শিরোনামে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাইয়ের প্রতিটি দিন আমাদের বিজয়ের ইতিহাসের অংশ। সেই দিনগুলোকে নতুন প্রজন্মের কাছে পুনর্মঞ্চায়নের মাধ্যমে তুলে ধরাই আমাদের লক্ষ্য। বিচার ও গণভোট বাস্তবায়নের দাবিতে আমরা মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছি।”

১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর পর্যায়ক্রমে পালিত হবে, ২-৮ জুলাই: দেশব্যাপী গ্রাফিতি, দেওয়াল লিখন ও ব্যানার প্রদর্শনী। ৫-৯ জুলাই: ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। ১৪ জুলাই: ‘জুলাই নারী সমাবেশ’। ১৬ জুলাই: শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল (রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিমের কবর জিয়ারতসহ)। ১৭ জুলাই: ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল। ১৮ জুলাই: ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে’। ২৫ জুলাই: শ্রমিক সমাবেশ ও চিত্র প্রদর্শনী। ১ আগস্ট: ‘সংবাদে গণঅভ্যুত্থান’ (সাংবাদিকদের সম্মাননা)। ৩ আগস্ট: ‘জনতার এক দফা’ কর্মসূচি। ৫ আগস্ট: বিজয়ের দিনে ‘বিজয়ের উল্লাস’।

এ ছাড়া পুরো মাসজুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাসনাত আব্দুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে থাকছেন আলী আহসান জুনায়েদ। কমিটিতে দলের বিভিন্ন উইংয়ের প্রতিনিধি ও গণঅভ্যুত্থানের পরিচিত মুখদের সম্পৃক্ত করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ জানান, প্রতিটি কর্মসূচির বিস্তারিত স্থান ও সময় সংশ্লিষ্ট উইংগুলো নিজ নিজ উদ্যোগে প্রচার করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত