নজর বিডি
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অংশ নিতে যাচ্ছে জামায়াত

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামী ৩ জুলাই তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এবং ৯ জুলাই পর্যন্ত তারা ইরানে অবস্থান করবেন। 

দলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি জানানো হবে। 

একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

বিষয় : নজরবিডি সংবাদ জামায়াতে ইসলামী, ইরান, আয়াতুল্লাহ আলী খামেনি, বাংলাদেশ-ইরান সম্পর্ক, জানাজা, কূটনৈতিক সফর, অধ্যাপক মুজিবুর রহমান, Jamaat-e-Islami, Iran, Ayatollah Ali Khamenei, Bangladesh-Iran Relations, Diplomatic Visit, Funeral, News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অংশ নিতে যাচ্ছে জামায়াত

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরান সফরে যাচ্ছে। 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামী ৩ জুলাই তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এবং ৯ জুলাই পর্যন্ত তারা ইরানে অবস্থান করবেন। 

দলের অন্য সদস্যরা হলেন— মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি জানানো হবে। 

একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত