নজর বিডি
আপডেট : বুধবার, ০১ জুলাই ২০২৬

অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তার অসুস্থতার সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) হাসপাতালে পৌঁছে ডা. বিটু দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। 

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনার বার্তা পৌঁছে দেন। 

ডা. বিটু বলেন, "দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।"

বিষয় : নজরবিডি সংবাদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি, তারেক রহমান, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, এভারকেয়ার হাসপাতাল, রাজনীতি, প্রবীণ রাজনীতিবিদ, Barrister Rafiqul Islam Miah, BNP, Tarique Rahman, Dr. Monowarul Kadir Bitu, Evercare Hospital, Politics

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তার অসুস্থতার সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) হাসপাতালে পৌঁছে ডা. বিটু দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। 

এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনার বার্তা পৌঁছে দেন। 

ডা. বিটু বলেন, "দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অসুস্থতায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত