জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) ভোরে রাজধানীর উত্তরার জুলাই যোদ্ধা জাবের ইব্রাহিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।
আজ ১ জুলাই বাদ ফজর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে জাবের ইব্রাহিমের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
কবর জিয়ারত ও দোয়া শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই শহীদদের স্মরণ করে আমরা আজ শপথ নিতে চাই—বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আগমন ও উত্থান বরদাস্ত করা হবে না।’
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একইসঙ্গে সরকারের জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃবৃন্দ স্পষ্ট করেন, সরকারের গড়িমসি অব্যাহত থাকলে সর্বস্তরের জনতাকে নিয়ে তারা রাজপথে নামতে বাধ্য হবেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন