নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত করলেন নতুন মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দলের প্রতিষ্ঠাতা আমীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রাহ.)-এর কবর জিয়ারত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই (বুধবার) দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাথে জরুরি বৈঠক করতে বরিশালের চরমোনাইতে যান নতুন মহাসচিব। সন্ধ্যায় সেখানে পৌঁছেই তিনি প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে চরমোনাই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মাওলানা গাজী আতাউর রহমান। সভায় তিনি বলেন, "রুহানিয়াত ও জিহাদের যে সমন্বিত কার্যক্রম শায়েখ রাহিমাহুল্লাহ শুরু করেছিলেন, তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক কার্যক্রমের একটি জীবন্ত নমুনা। আমরা সেই মিশন এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।"

মহাসচিবের চরমোনাই সফরকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

বিষয় : নজরবিডি সংবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, মাওলানা গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাই, কবর জিয়ারত, দলীয় বৈঠক, জাতীয় রাজনীতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত করলেন নতুন মহাসচিব

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দলের প্রতিষ্ঠাতা আমীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রাহ.)-এর কবর জিয়ারত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই (বুধবার) দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাথে জরুরি বৈঠক করতে বরিশালের চরমোনাইতে যান নতুন মহাসচিব। সন্ধ্যায় সেখানে পৌঁছেই তিনি প্রতিষ্ঠাতা আমীরের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে চরমোনাই মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মাওলানা গাজী আতাউর রহমান। সভায় তিনি বলেন, "রুহানিয়াত ও জিহাদের যে সমন্বিত কার্যক্রম শায়েখ রাহিমাহুল্লাহ শুরু করেছিলেন, তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক কার্যক্রমের একটি জীবন্ত নমুনা। আমরা সেই মিশন এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।"

মহাসচিবের চরমোনাই সফরকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম ও মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত