আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মাওলানা ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়।
দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষে এই নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মাওলানা ফজলুর রহমান বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের সহ-সভাপতি এবং দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় রয়েছেন। এছাড়াও, তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মাওলানা ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়।
দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষে এই নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মাওলানা ফজলুর রহমান বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের সহ-সভাপতি এবং দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় রয়েছেন। এছাড়াও, তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আপনার মতামত লিখুন