বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি 'প্রকৃত অংশীদারিত্বে' রূপান্তরের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডা. শফিকুর রহমান দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে (ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অন্তর্ভুক্ত) তিনি স্বাগত জানান এবং সেখানে স্থায়ী শান্তির লক্ষ্যে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি স্মরণ করিয়ে দেন যে, সংসদীয় কূটনীতির মূল দায়িত্ব হলো প্রান্তিক জনগোষ্ঠী, বন্যাদুর্গত এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করা। এছাড়া জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. ওসমান ফারুক এমপি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
‘ককাস অব আমেরিকা’-এর কার্যনির্বাহী কমিটিতে জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং মিস মারদিয়া মমতাজ রয়েছেন।
জামায়াত নেতারা জানান, এই ককাসে তাদের উপস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে গঠনমূলক সংসদীয় কূটনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতি তাদের দলের ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন