নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। 

রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে একটি মহল চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। তিনি বলেন, “কিছুদিন ধরেই চাঁদাবাজরা জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে এবং মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে আমরা তাদের পাশে দাঁড়াই।”

গতকালকের ঘটনার উল্লেখ করে তিনি আরও জানান, চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিএনপি নামধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় তিনজনের অবস্থা গুরুতরসহ মোট ২০ জন আহত হয়েছেন।

আজকের বিক্ষোভ মিছিলে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গুলিস্তানে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। 

রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে একটি মহল চাঁদাবাজি ও দখলবাজি চালিয়ে আসছে। তিনি বলেন, “কিছুদিন ধরেই চাঁদাবাজরা জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে এবং মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে আমরা তাদের পাশে দাঁড়াই।”

গতকালকের ঘটনার উল্লেখ করে তিনি আরও জানান, চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বিএনপি নামধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় তিনজনের অবস্থা গুরুতরসহ মোট ২০ জন আহত হয়েছেন।

আজকের বিক্ষোভ মিছিলে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত