নজর বিডি
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

১৮ বছরের নির্যাতনের পরও ধৈর্য ধরার আহ্বান শামসুজ্জামান দুদুর

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক নির্যাতনের কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক হলেও, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির অসুস্থ প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা এবং জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, “দীর্ঘ ১৮ বছর ধরে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের চাকরির সুযোগ ছিল না, পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাপ্তির খাতা শূন্য থাকায় অস্থিরতা থাকতেই পারে, কিন্তু এই কঠিন সময়ে আমাদের ধৈর্য ধরতে হবে।”

বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি মহল বিভিন্ন স্থানে ছোটখাটো ঘটনাকে বড় করে তুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে দুদু আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী। এই পরিবারটি সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হওয়ার পরও তাঁর মধ্যে কোনো প্রতিহিংসা নেই।” তিনি দাবি করেন, দেশবাসী গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার। 

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ কৃষক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১৮ বছরের নির্যাতনের পরও ধৈর্য ধরার আহ্বান শামসুজ্জামান দুদুর

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক নির্যাতনের কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক হলেও, বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির অসুস্থ প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা এবং জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের আরোগ্য কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, “দীর্ঘ ১৮ বছর ধরে আপনারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকের চাকরির সুযোগ ছিল না, পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাপ্তির খাতা শূন্য থাকায় অস্থিরতা থাকতেই পারে, কিন্তু এই কঠিন সময়ে আমাদের ধৈর্য ধরতে হবে।”

বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি মহল বিভিন্ন স্থানে ছোটখাটো ঘটনাকে বড় করে তুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে দুদু আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী। এই পরিবারটি সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হওয়ার পরও তাঁর মধ্যে কোনো প্রতিহিংসা নেই।” তিনি দাবি করেন, দেশবাসী গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার। 

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ কৃষক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত