নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

মন্ত্রিসভায় তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান ভিসি ড. মিজানের

বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের আসন্ন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও দারু সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনায় এই ত্যাগী নেতাদের অবদানকে সর্বোচ্চ মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির চিকিৎসাধীন তিন প্রবীণ নেতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মিজান আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির যে সূচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, “বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে যাঁরা রাজপথে বুক চিতিয়ে দলের তৃণমূলকে টিকিয়ে রেখেছিলেন, দেশ গঠনে তাদের মেধা ও ত্যাগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসুস্থ নেতাদের সুস্থতা ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রিসভায় তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়নের আহ্বান ভিসি ড. মিজানের

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাদের আসন্ন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও দারু সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনায় এই ত্যাগী নেতাদের অবদানকে সর্বোচ্চ মূল্যায়ন করা এখন সময়ের দাবি।

রোববার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল’ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির চিকিৎসাধীন তিন প্রবীণ নেতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. মিজান আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির যে সূচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, “বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে যাঁরা রাজপথে বুক চিতিয়ে দলের তৃণমূলকে টিকিয়ে রেখেছিলেন, দেশ গঠনে তাদের মেধা ও ত্যাগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।”

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অসুস্থ নেতাদের সুস্থতা ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত