নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের

সরকার গঠনের পাঁচ মাস পর সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলকে চাঙ্গা করতে মনোযোগী হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন এবং কাউন্সিলভিত্তিক নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে দলের মূল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আগামী স্থানীয় সরকার নির্বাচন এবং আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে এই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। 

গত ৪ জুলাই রাতে গুলশানে ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো গতিশীল করার নির্দেশনা দিয়েছেন। 

বৈঠকে স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের পাশাপাশি অন্য যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতে বিতর্কমুক্ত ও গণতান্ত্রিক উপায়ে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন তিনি। 

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দল পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া এবং যা কিছু হবে তা কাউন্সিলের মাধ্যমেই হবে।

বিষয় : নজরবিডি সংবাদ বিএনপি, তারেক রহমান, জাতীয় কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন, বিএনপি রাজনীতি, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপি, স্থানীয় সরকার নির্বাচন, দল গোছানো, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ইঙ্গিত তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সরকার গঠনের পাঁচ মাস পর সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দলকে চাঙ্গা করতে মনোযোগী হয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন এবং কাউন্সিলভিত্তিক নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই অংশ হিসেবে দলের মূল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, আগামী স্থানীয় সরকার নির্বাচন এবং আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে এই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। 

গত ৪ জুলাই রাতে গুলশানে ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো গতিশীল করার নির্দেশনা দিয়েছেন। 

বৈঠকে স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের পাশাপাশি অন্য যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলোতে বিতর্কমুক্ত ও গণতান্ত্রিক উপায়ে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন তিনি। 

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, দল পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া এবং যা কিছু হবে তা কাউন্সিলের মাধ্যমেই হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত