নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

যুবদলের জরুরি সভায় সভাপতি-সম্পাদকের ‘তুই-তোকারি’ ও হট্টগোল

সদ্যঘোষিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে অস্থিরতা ও অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে জাতীয়তাবাদী যুবদলের। নতুন কমিটিতে বিতর্কিত ও নিষ্ক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন একে অপরের ওপর দোষারোপ করার এক পর্যায়ে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

রোববার (৫ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বিতর্কিতদের দায়িত্ব নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার তর্ক একপর্যায়ে ‘তুই-তোকারি’ পর্যায়ে পৌঁছায়। কমিটিতে স্থান পাওয়া নেতাদের অতীত রাজনৈতিক পরিচয় ও আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন নেতা সভা ত্যাগ করলে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ যুবদল, আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, যুবদল কমিটি, বিএনপি রাজনীতি, অভ্যন্তরীণ কোন্দল, নয়াপল্টন, রাজনৈতিক বিতর্ক, যুবদল সভা, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যুবদলের জরুরি সভায় সভাপতি-সম্পাদকের ‘তুই-তোকারি’ ও হট্টগোল

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সদ্যঘোষিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে অস্থিরতা ও অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে জাতীয়তাবাদী যুবদলের। নতুন কমিটিতে বিতর্কিত ও নিষ্ক্রিয় নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন একে অপরের ওপর দোষারোপ করার এক পর্যায়ে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 

রোববার (৫ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বিতর্কিতদের দায়িত্ব নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার তর্ক একপর্যায়ে ‘তুই-তোকারি’ পর্যায়ে পৌঁছায়। কমিটিতে স্থান পাওয়া নেতাদের অতীত রাজনৈতিক পরিচয় ও আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

উত্তেজনার এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন নেতা সভা ত্যাগ করলে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত