নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, শাহবাগ বিক্ষোভ, সাভার বিস্ফোরণ, নাহিদ ইসলাম, রাজনৈতিক সহিংসতা, প্রতিবাদ সমাবেশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আশরাফ উদ্দিন মাহাদি এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত