চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি দিয়েছে দলটি। তদন্ত শেষে এনসিপি জানিয়েছে, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন।
সোমবার (৬ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা ও তদন্ত কমিটি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে কোনো অভিযোগের প্রমাণ পায়নি। তবে সাংগঠনিক শিষ্টাচার ও অধিকতর দায়িত্বশীলতা নিশ্চিত করতে এস এম সুজা উদ্দিনকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি পেয়েছেন সাদিয়া আফরিন।
এদিকে, তথ্য-প্রমাণহীন ভিত্তিহীন অভিযোগ তুলে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে মূল অভিযোগকারী সানজিদা সুলতানা ইভাকে এনসিপির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ জুন সানজিদা সুলতানা ইভা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, গত ১৪ জুন নগরীর একটি হোটেলে বৈঠকের প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে অনৈতিক প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে তার দাবি ছিল। এ ঘটনায় তিনি গত ১৭ জুন চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং দলীয় আহ্বায়কের কাছে অভিযোগ জানান।
অন্যদিকে, এসব অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সাদিয়া আফরিন গত ২১ জুন আদালতে মানহানির মামলা করেন। মামলায় সানজিদা সুলতানা ইভাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দিয়েছেন।
সাদিয়া আফরিনের দাবি, সিসিটিভি ফুটেজ ও নথিপত্র পর্যালোচনায় ইভার বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার অসংগতি পাওয়া গেছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন