জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিবর্তনের প্রত্যাশায় ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য নয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। গণভোট ও সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাই সনদ ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। পুলিশ ও প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে সংস্কার অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনী ইশতেহারে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও চার মাসে একটি কর্মসংস্থানও তৈরি হয়নি। বাজেটে কর্মসংস্থানের কোনো রূপরেখা নেই। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুতের দাম উল্টো বাড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন নিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার সীমান্ত হত্যা অস্বীকার করছে এবং পুশইন ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “রোহিঙ্গাদের বোঝা চাপানোর পর এখন ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশিদের ওপর নতুন বোঝা চাপানোর পাঁয়তারা চলছে। সরকারকে এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”
পথসভায় তিনি বলেন, “যারা আবারও একদলীয় শাসন বা অস্থিরতা তৈরির চেষ্টা করবে, তারা আওয়ামী লীগের পরিণতির কথা মনে রাখবে। আওয়ামী লীগকেও ১৬ বছরের শাসনের পর পালানোর পথ খুঁজতে হয়েছিল।”
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন