নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাভারে এনসিপির মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ এবং ‘গণতান্ত্রিক কর্মসূচির ওপর পরিকল্পিত হামলা’ হিসেবে অভিহিত করেন। তারা অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন নেতারা।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, "শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।"

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন বলেন, "সরকার বিরোধী দলের কণ্ঠরোধ করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"

সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ এনসিপি, চট্টগ্রাম বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, সাভার বিস্ফোরণ, জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক অস্থিরতা, চট্টগ্রাম খবর, প্রতিবাদ সমাবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকার বিরোধী কর্মসূচি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এনসিপির মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নগরীর জামালখান চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সাভারে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় বোমা হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ এবং ‘গণতান্ত্রিক কর্মসূচির ওপর পরিকল্পিত হামলা’ হিসেবে অভিহিত করেন। তারা অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন নেতারা।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, "শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।"

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন বলেন, "সরকার বিরোধী দলের কণ্ঠরোধ করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"

সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত