কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও ভুয়া ছবি ছড়িয়ে নিজের সম্মানহানির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা শাহদাত হোসেন সেলিম। তার দাবি, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এমন মিথ্যাচার ও চক্রান্তে লিপ্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন তিনি।
শাহদাত হোসেন সেলিম লেখেন, “এআই (AI) দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে আমার সম্মান নষ্ট করার হাজারও চেষ্টা চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, আমার এলাকার সাধারণ মানুষ অন্ধ নন—তারা ভালো করেই বোঝেন কোনটা সত্য আর কোনটা সাজানো চক্রান্ত!”
মাদকের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “মাদকের বিষাক্ত থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য কথা বলেছি বলেই আজ এই কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমাকে স্তব্ধ করা যাবে না। আমার এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত না করা পর্যন্ত আমি একচুলও পিঁছু হটবো না।”
তিনি রামগঞ্জকে মাদকমুক্ত করতে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে এমপি সেলিম বলেন, ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া তার নেই, তিনি শুধু জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, “আমার লড়াইটা একার লড়াই নয়, এই লড়াই আমাদের সন্তানদের ভবিষ্যতের লড়াই। এই যুদ্ধে আমাদের জিততেই হবে।”
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন