নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গভীর সংকট থেকে দেশ উত্তরণের জন্য কথার ফুলঝুড়ির বদলে সুনির্দিষ্ট পদক্ষেপ জরুরি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দীর্ঘ প্রায় চার বছর ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ তো বটেই, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতারও বাইরে। এই সংকট কেবল বৈশ্বিক পরিস্থিতির ফল নয়, বরং দীর্ঘদিনের আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থ পাচার এবং নীতিগত দুর্বলতারই পরিণাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই অভিযোগ করে বলেন, বাজার সিন্ডিকেট ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা দমনে প্রশাসনের কোনো দৃশ্যমান সদিচ্ছা নেই। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে এবং মুষ্টিমেয় কিছু অসাধু চক্রের হাতে পুরো অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে। তিনি বলেন, “দেশের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য কেবল কথার ফুলঝুরি নয়, বরং অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সম্প্রতি বিভিন্ন মহল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস চালানো হচ্ছে, তাকে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে আখ্যায়িত করেন পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে কোনো পরাশক্তিকে ঢালাওভাবে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে অভিহিত করার সুযোগ নেই।

চট্টগ্রামের জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বন্যা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও সাধারণ মানুষ তার কোনো সুফল পায়নি। সরকারের চরম উদাসীনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্নীতির কারণে ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধ নির্মাণ কাজ থমকে আছে, যার খেসারত আজ চট্টগ্রামের মানুষকে দিতে হচ্ছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, ‘জুলাই বিপ্লবের’ মূল চেতনা ছিল সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা; কিন্তু দেশ সেই লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে।

বগুড়া জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন, অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, অধ্যাপক মুফতী এমদাদুল হক, সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়া, মুহাম্মাদ সোহরাব হোসেন, ফরহাদ হোসেন মন্টু এবং ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গভীর সংকট থেকে দেশ উত্তরণের জন্য কথার ফুলঝুড়ির বদলে সুনির্দিষ্ট পদক্ষেপ জরুরি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত